News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাইভেট সংস্থা দ্বারা পরিচালিত মেডিকেল কলেজকে আইজিএম হাসপাতাল ব্যবহারের অনুমতি দেওয়া থেকে বিরত থাকুক সরকার, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা
Image

প্রাইভেট সংস্থা দ্বারা পরিচালিত মেডিকেল কলেজকে আইজিএম হাসপাতাল ব্যবহারের অনুমতি দেওয়া থেকে বিরত থাকুক সরকার, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি প্রাইভেট সংস্থা দ্বারা পরিচালিত হতে যাওয়া শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য আইজিএম হাসপাতালকে ব্যবহার করার সুযোগ করে দেওয়ার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীকে বলেন বিষয়টি তিনি যেন বিবেচনা করে দেখেন।

বিরোধী দলনেতা চিঠিতে উল্লেখ করেন, একটি বিদ্যমান ও কার্যকরী, সরকার পরিচালিত  রেফারেল হাসপাতালকে কোন বেসরকারী সংস্থার কাছে হস্তান্তর করা কখনই প্রশংসনীয় হতে পারে না। এটি অবশ্যই একটি অত্যাবশ্যকীয় এবং মৌলিক পরিষেবা। এরফলে  স্বাস্থ্য সুবিধা, ব্যয়বহুল এবং জনগণের জন্য আরও ঝামেলাপূর্ণ করে তুলবে। রাজ্যের বিভিন্ন দূর-দূরান্ত থেকে রোগীরা এই হাসপাতালে পরিষেবা গ্রহণ করতে আসেন।  একটি ডেন্টাল কলেজ এবং একটি নার্সিং কলেজও এর মধ্যে স্থান পেয়েছে। এর মধ্যে আরও একটি মেডিকেল কলেজ এখানে সংযুক্ত হলে রোগিসহ তাদের পরজনদের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে বলে তিনি জানান। তাই মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা যেন এ ধরনের কোনো বেসরকারি সংস্থাকে সরকারি হাসপাতাল ব্যবহার করার অনুমতি না দেন তার দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top