News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন লিগ ফুটবল : সিমনা ঐকতানের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি
Image

সি-ডিভিশন লিগ ফুটবল : সিমনা ঐকতানের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিমনার ম্যাচ আবারও ড্র তে নিষ্পত্তি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন ফুটবলের এ গ্রুপের খেলায় ঐকতান যুব সংস্থা ও সিমনা তামাকারী ফুটবল ক্লাবের ম্যাচটি আজ, সোমবার এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। দু দল পয়েন্টও পেয়েছে এক- এক করে। চার দিন আগে সিমনা  তামাকারী ফুটবল ক্লাব ও পান্তৌয় স্পোর্টিং সোসাইটির সঙ্গে ম্যাচটিও এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, সোমবার বেলা একটায় ম্যাচ শুরুতে প্রথম থেকেই প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র তে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চেহারার কোন পরিবর্তন হয়নি । খেলার শেষ পর্যায়ে ৮৫ মিনিটের মাথায় সিমনা তামাকারী  ফুটবল ক্লাবের এডিশন দেববর্মা একটি গোল করে দলকে এগিয়ে দেয়। তবে তিন মিনিট আগে সতীর্থ জুভিয়াল দেববর্মা দ্বিতীয়বার খেলায় অসদাচরণের দায়ে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় জুভিয়াল কে প্রথমবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয়, দশ জনে খেলে সিমনা তামাকারীর এডিশন গোল করে দলকে এগিয়ে দিলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি। ৫ মিনিট বাদেই ঐকতান যুব সংস্থার লাঞ্চি কাইপাঙ গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে জয় সূচক গোল করার কেউ আর ফুরসৎ পায়নি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, লিটন সাহা ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় জম্পুইজলা প্লে সেন্টার বনাম পান্তৌয় স্পোর্টিং সোসাইটি।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top