News Flash

  • Home
  • খেলা
  • ইয়ুথ ক্লাবকে হারিয়ে প্রথম জয় ইউনাইটেড বি এস টি-র
Image

ইয়ুথ ক্লাবকে হারিয়ে প্রথম জয় ইউনাইটেড বি এস টি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইউনাইটেড বি এস টি। নিজেদের প্রথম খেলায় জম্পুইজলার কাছে ০-৩ গোলে হেরে পয়েন্ট খুইয়ে, দ্বিতীয় ম্যাচে আজ, রবিবার ইয়ুথ ক্লাবকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে নিজেদের কাম-ব্যাকের সংকেত দিয়েছে। টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগের এ গ্রুপের ষষ্ঠ খেলায় ইউনাইটেড বিএসটি ৭ গোলের বড় ব্যবধানে ইয়ুথ ক্লাব কে পরাজিত করেছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল তিনটার খেলায় ইউনাইটেড বিএসটি শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রথমার্ধেই খেলোয়াররা দলকে ৩-০ তে লিড এনে দেয়। ৬ মিনিটের মাথায় প্রথম গোল মুন্না হোসেনের। ছয় মিনিট বাদে দ্বিতীয় গোল মহিন্দ্র কুমার জমাতিয়ার পা থেকে। ফের ১৫ মিনিট বাদে মিলন ত্রিপুরার গোলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। পরবর্তী সময়ে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা এগোতে থাকে । দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় লালরেন ডিকা ডার্লং এর গোলে ফের ইউনাইটেড বিএসটি গোলমুখী আক্রমণে সাফল্য পেতে থাকে। তবে ৭০ ও ৭৮ মিনিটের মাথায় খনি জমাতিয়া ও মুজেস ত্রিপুরা পরপর দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৬-০ করে নেয়। একেবারে অন্তিম পর্যায়ে শেষ বাঁশির  এক মিনিট আগে সেই প্রথম গোলদাতা মুন্না হোসেন শেষ গোলটি করে চূড়ান্ত ব্যবধান ৭-০ করে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিংহ, বিশ্বজিত দাস, সজল চন্দ্র গোপ ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় ঐকতান যুব সংস্থা বনাম সিমনা তামাকারী ফুটবল ক্লাব।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top