News Flash

Image

জঙ্গল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: শহরের বুকে এক ব্যক্তির মধ্যে উদ্ধারের ঘটনায় চাঞ্চলও ছড়িয়েছে। রবিবার রাজধানীর ধলেশ্বর প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকার স্কুল ঘরের পেছনের জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন দাস (৭০)। জানা গেছে ওনার দুই ছেলে চন্দ্রপুর এলাকায় ভাড়া থাকেন। কিন্তু তিনি তাদের সঙ্গে থাকতেন না। তিনি একাই থাকতেন, জঙ্গলের শাকসবজি বিক্রি করে সেই টাকায় নিজের খরচা চালাতেন। তবে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

অন্যান্য দিনের মতো তিনি লতাপাতা সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করেছিলেন বলে স্থানীয়দের ধারণা। সেখান থেকেই বিকেল বেলা মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Releated Posts

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top