News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহিঃরাজ্যে পাচারের পথে দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক
Image

বহিঃরাজ্যে পাচারের পথে দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি , চুরাইবাড়ি, ২৩ জুন: দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা আটক অসম পুলিশের হাতে। ঘটনায় ধৃত চালক।তিন লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে বিপুল পরিমাণ গাঁজা বহিঃরাজ্যে পাচারের সময় অসম চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশের হাতে আটক গাঁজা সহ চালক। যদিও আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের উপর অবস্থিত এতগুলো থানায় তল্লাশি করা হলেও গাঁজা আটক করতে সক্ষম হয়নি রাজ্য পুলিশ। নামকাওয়াস্তে তল্লাশি করে নিজেদের দায়িত্ব খালাস করছে পুলিশ। রাজ্যের এতগুলি নাকা পেরিয়ে কিভাবে এই গাজা বোঝাই গাড়ি রাজ্যের সীমান্তে পৌঁছালো তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে ।

আগরতলা থেকে এইচপি১৭- ই – ৯৪৭৪  নম্বরের একটি বারো চাকার ট্রাক গাড়ি বিহারের গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা গেটে আসে। অপরদিকে, ইনচার্জ প্রনব মিলি দলবল নিয়ে আগে থেকেই ওৎ পেতে বসে থাকেন। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ গাড়িটি আসতেই সেটি আটক করে তল্লাশি চালিয়ে খালি বস্তার মাঝে থাকা গোপন কেবিন থেকে এই বিপুল পরিমাণ গাঁজাগুলো জব্দ করা হয়। ছোট বড়ো ৯২ প্যাকেটে মোট ৮০৬  কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান ইনচার্জ মিলি।

এদিকে গাড়ির চালক অমিত কুমারকে(পিতা পিয়ারী লাল) আটক করা হয়েছে। তার বাড়ি হিমাচল প্রদেশের মাজরা থানার পদ্দুনী গ্ৰামে। সে জানায়, তিন লক্ষ টাকার বিনিময়ে সে গাঁজাগুলো বিহার নিয়ে যাচ্ছিল। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে এবং  করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top