News Flash

  • Home
  • খেলা
  • বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলে ফুলো ঝানুকে হারালো স্পোর্টস স্কুল

বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলে ফুলো ঝানুকে হারালো স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফুলো ঝানুকে হারাতে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আজ অনেকটা ঘাম ঝরাতে হয়েছে। তবুও জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগ আসরের পঞ্চম ম্যাচে স্পোর্টস স্কুল ৪-৩ গোলের ব্যবধানে ফুলো ঝানু ক্লাবকে পরাজিত করেছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল ৮ টায় ম্যাচ শুরুতে প্রথম গোলটি হয় ৭ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের মেরিনা জমাতিয়ার সৌজন্যে। তিন মিনিট বাদে শ্রেয়া দেব আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে নেয়। প্রথমার্ধে আর তেমন গোলের সুযোগ কেউ পায়নি। তবে দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় ফুলো ঝানুর রুপাই ওড়াং হঠাৎ আক্রমণে একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। কিন্তু ছয় মিনিট বাদে স্পোর্টস স্কুলের শ্রেয়া আরও একটি গোল করে ব্যবধান তিন-এক করে নেয়। খেলার ৬৪ মিনিটের মাথায় ফুলো ঝানুর দিপালী হালামের গোলে ব্যবধান কমে ২-৩ হয়। ৭৮ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের বাসন্তী রিয়াংয়ের গোল স্পোর্টস স্কুলের পক্ষে ব্যবধান বাড়িয়ে ৪-২ করে। ‌ খেলার শেষ পর্যায়ে ফুলো ঝানুর মেয়েরা লাগাতর আক্রমণাত্মক খেলে ৮৬ মিনিটের মাথায় দিপালী হালামের দ্বিতীয় গোল ব্যবধান ৩-৪ করে। তবে পরবর্তী সময়ের অন্তিম প্রয়াস সত্ত্বেও খেলায় সমতা ফিরিয়ে আনতে পারেনি। খেলায় অসাধরণের দায়ে রেফারি বিজয়ী দলের একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, আদিত্য দেববর্মা, রাজীব ত্রিপুরা ও ইন্দ্রানী দে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে ফুলো ঝানুর মৌসুমী ওড়াং‌। খেলা শেষে এক বিশেষ আয়োজনে সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ সেরা খেলোয়াড় মৌসুমী ওড়াং-এর হাতে প্রাইজমানির অর্থ রাশি তুলে দেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top