News Flash

Image

বাঁকুড়ায় যোগ দিবস

বাঁকুড়া, ২১ জুন (হি. স.): নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সংগীত দিবস পালিত হল বাঁকুড়ায়। এদিন সকালে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ, অনুশীলন সমিতি এবং বাঁকুড়া প্রীতি সংস্থার উদ্যোগে বাঁকুড়া শহরে বিশ্ব যোগ দিবস পালন করা হয় যোগ চর্চার মাধ্যমে। পাশাপাশি এদিন ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার প্রদ্যুম্ন প্রসাদ সাহা তার কর্মীদের নিয়ে যোগচর্চার মাধ্যমে বার্তা দেন শরীর ও মনকে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের বিকল্প নেই। বাঁকুড়া প্রীতির প্রশিক্ষক অজিত প্রসাদ, জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সম্পাদক রবীন মণ্ডল ও অনুশীলন সমিতির সম্পাদক প্রদীপ নাগ জানান, দৈহিক ও মানসিক ভাবে সুস্থ, সবল, নিরোগ থাকার জন্য নিয়মিত যোগ চর্চার গুরুত্ব। বিষ্ণুপুরে মল্লভূম যোগ সেন্টারের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। অন্যদিকে সারেঙ্গার চিলতোড় অঞ্চল কমিটির উদ্দ্যেগে যোগা দিবস পালন করা হয়।

জঙ্গলমহলের চাতরী নিম্ন বুনিয়াদী আবাসিক স্কুলের প্রধান শিক্ষক উত্তম মন্ডল জানান, এদিন তারা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এলাকা পরিক্রমা করে যোগ ব্যায়াম ও পরিমান মত জল পানের বার্তা প্রচার করেন।

যোগার গুরুত্ব উপলব্ধি করতে সোনামুখী উত্তর চক্রের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ,শিক্ষকগণ ১০ তম আন্তর্জাতিক যোগ দিবস পালনের সূচনা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে।

আনন্দময় ঘোষ জানান ,”যোগ রোগ সারায় , –এই বার্তাটি সবার মধ্যে পৌঁছে দেওয়াই এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের মুখ্য উদ্দেশ্য। যোগের মাধ্যমে শুধুমাত্র দেহের অঙ্গগুলিতে নয়, মন, মস্তিষ্ক এবং আত্মার ভারসাম্য তৈরি হয়। যোগার গুরুত্ব উপলব্ধি করে বর্তমানে প্রাথমিকের সিলেবাসে ‘স্বাস্থ্য ও শারীর শিক্ষা’ পুস্তকে যোগা স্থান পেয়েছে। প্রাথমিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও যোগাকে সংযুক্ত করা হয়েছে।

দিনটিকে গুরুত্ব সহকারে পালন করে পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডস। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এনভায়রনমেন্টাল মিউজিক ফেস্টিভ্যাল নামে আয়োজিত এই দুই অনুষ্ঠানে ৬৭ জন শিল্পী অংশ নেন । এই অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট শিল্পী সংগীতা ধর বিশ্বাস, ঝর্না গাঙ্গুলি, মালিনী রায়, ইন্দ্রানী ভট্টাচার্য্য,একতা গাঙ্গুলি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top