News Flash

  • Home
  • দেশ
  • জল নিয়ে সমস্যা মিটলই না দিল্লিতে, নিজেদের দুর্দশার কথা জানালেন মহিলারা
Image

জল নিয়ে সমস্যা মিটলই না দিল্লিতে, নিজেদের দুর্দশার কথা জানালেন মহিলারা

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে জলের জন্য রীতিমতো হাহাকার করছেন সাধারণ মানুষ। তীব্র গরমের মধ্যে জলের সঙ্কটে দুর্বিষহ অবস্থা দিল্লিবাসীর। সকালের দিকে ট্যাঙ্কারে জল এলেও, তা পর্যাপ্ত নয়। ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করতে গিয়ে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে দিল্লিবাসীকে। এই পরিস্থিতিতে নিজেদের দুর্দশার কথা জানালেন মহিলারা। প্রত্যাশা রাখছেন দিল্লি সরকারের কাছে।

বৃহস্পতিবার সকালে দিল্লির ওখলা ফেজ-২ এলাকায় সঞ্জয় কলোনিতে জলের ট্যাঙ্কার পৌঁছলেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় মানুষের মধ্যে। কেউ বালতি, কেউ ড্রামে জল ভরতে থাকেন। মালতি দেবী নামে এক মহিলা জানিয়েছেন, “আমরা জল সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হই। তরুণদের কাজে যেতে অসুবিধা হয়। কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসেনি। জলের ট্যাঙ্কার আসে কিন্তু পরস্পরের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। যে পাইপ পায় সেই শুধুমাত্র নিজেদের জন্য জল ভর্তি করে।”

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top