News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তাপপ্রবাহে মৃত্যু মিছিল মক্কায়, ত্রিপুরার হজযাত্রীরা সুস্থ আছেন, ৮ জুলাই রাজ্যে ফিরবেন
Image

তাপপ্রবাহে মৃত্যু মিছিল মক্কায়, ত্রিপুরার হজযাত্রীরা সুস্থ আছেন, ৮ জুলাই রাজ্যে ফিরবেন

আগরতলা, ২০ জুন: মক্কায় তাপপ্রবাহের আঘাতে মৃত্যু মিছিল শুরু হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন দেশের ৬৪৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৯০ জন ভারতীয় রয়েছেন। উদ্বেগের মাঝেও কিছুটা স্বস্তির বিষয় হল, ত্রিপুরার হজযাত্রীরা সকলেই সুস্থ আছেন। তাঁরা আগামী ৮ জুলাই রাজ্যে ফিরে আসবেন।

মুসলিম ধর্মপ্রাণ মানুষ প্রতিবছর সৌদি আরবের মক্কায় গিয়ে হজ পালন করেন। ওই হজ যাত্রায় বিভিন্ন দেশ থেকে মুসলিম ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। ত্রিপুরা থেকেও প্রতিবছর অনেকেই ওই হজ যাত্রায় সামিল হন। এবছর ত্রিপুরা থেকে ১০৯ জন হজযাত্রী মক্কায় গেছেন। হজ পালন নিয়ে সৌদি আরবের মক্কায় প্রতিবছর বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। কিন্তু, এবছর হজযাত্রীরা প্রকৃতির রুদ্ররূপের শিকার হচ্ছেন।

মক্কায় তাপমাত্রা প্রায় ৫২ ডিগ্রী সেলসিয়াস ছুঁয়েছে। তীব্র তাপপ্রবাহে হজযাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত তাপপ্রবাহের বলি হয়েছেন ৬৪৫ জন হজযাত্রী। তাঁদের মধ্যে ৯০ জন ভারতীয়ও রয়েছেন। এবিষয়ে, ত্রিপুরার হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানিয়েছেন, ত্রিপুরার ১০৯ জন হজযাত্রী সুস্থ আছেন। তাঁদের মধ্যে ৫ জন অসুস্থ হয়েছিলেন। তাঁরা হাসপাতালে চিকিত্সার পর সুস্থ আছেন। তিনি আরো জানান, আগামী ৬ জুলাই সৌদি আরব থেকে তাঁরা দেশে ফিরবেন এবং কলকাতায় পৌঁছাবেন। ৮ জুলাই তাঁরা ত্রিপুরায় ফিরবেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top