News Flash

  • Home
  • দিনের খবর
  • বানিয়াপাড়ায় রাস্তার ধার থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বানিয়াপাড়ায় রাস্তার ধার থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি, ১৯ জুন (হি. স.) : জলপাইগুড়ির সাহুডাঙ্গী সংলগ্ন বানিয়াপাড়া এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম বিমান দাস (২০)। তিনি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবন এলাকার বাসিন্দা ছিলেন।

সূত্রের খবর, বিমান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবন এলাকার হংসধর দাসের ছেলে। যুবক সাহুডাঙ্গী এলাকার একটি কুরিয়ার কোম্পানির গুদামে কাজ করত। প্রতিদিনের মতো মঙ্গলবারও কাজে যান তিনি। কাজ শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দিলেও বাসায় পৌঁছায়নি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কিছু পায়নি। বুধবার সকালে ফুলবাড়ী-গজলডোবা খাল সড়কের সাহুডাঙ্গী এলাকার রেলওয়ে ফ্লাইওভার থেকে তার দেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিমানকে খুন করা হয়েছে। এদিকে, ঘটনার খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ও আমবাদি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top