News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বেহাল অবস্থায়, পরিদর্শনে বিধায়ক
Image

ধর্মনগর জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বেহাল অবস্থায়, পরিদর্শনে বিধায়ক

আগরতলা, ১৯ জুন: উত্তর জেলা ধর্মনগরের হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। আজ হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন রাজ্য বিধানসভার সদস্য এবং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ। এদিন তিনি দ্রুত একজন শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগের প্রতিশ্রুতি দেন।

এদিন পরিদর্শনে শেষে তিনি জানিয়েছেন, দীর্ঘ এক বছর ধরে হাসপাতালে গ্যাসের ওষুধ সরবরাহ করা হচ্ছে না এবং শ্বাসকষ্টজনিত ইনহেলারের অভাব রয়েছে। স্টোরে এসব ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে থাকলেও অবহেলার কারণে তা রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে না। 

এদিন তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে কোনো শিশুরোগ বিশেষজ্ঞ নেই। শিশুদের চিকিৎসার জন্য রোগীদের বহি:রাজ্যে যেতে হচ্ছে। ট্রমা সেন্টারে ওপিডি চালু থাকলেও প্রতিদিন দুপুর ৩টার পর তা বন্ধ হয়ে যায়, যা কর্তব্যে অবহেলার প্রমাণ।

এদিন তিনি আরও বলেন, সপ্তাহে তিন থেকে চার দিন সোনোগ্রাফি করা হয়। ঊনকোটি জেলা এবং কাঞ্চনপুর থেকে রোগীরা সোনোগ্রাফির জন্য ধর্মনগরে এলেও উপযুক্ত লোকবলের অভাবে তিন থেকে চার মাস পিছিয়ে দেওয়া হয়। একজন প্রশিক্ষণপ্রাপ্ত লোক সোনোগ্রাফির কাজ করছেন এবং আরেকজনের প্রশিক্ষণ চলছে। পাশাপাশি লোকবলের অভাবের কথা জানিয়েছেন জেলা হাসপাতালের মেডিকেল সুপার ভাস্কর দাস।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top