News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে উত্তর জেলায় প্রস্তুতি তুঙ্গে
Image

আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে উত্তর জেলায় প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জুন: আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে  বিশাল প্রস্তুতি গ্রহন করছে উত্তর জেলা প্রশাসন। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। এই দিবসকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উত্তর জেলা প্রশাসন।

উত্তর জেলার জেলাশাসক ও সমাহর্তা জানান এই অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিকে মাথায় রেখে এই অনুষ্ঠানের পর্ব ঠিক করা হয়েছে। জেলাস্তর, পুর পরিষদ স্তর এবং মহকুমা স্তরে এই তিনটি পর্যায়ে আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবসকে পালন করা হবে। বিভিন্ন এনজিও এর সাথে কথাবার্তা হয়ে গেছে কারা কারা এই অনুষ্ঠানে যোগদান করছেন।

প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে দুই ধরনের অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ১১০০ মানুষ এই অনুষ্ঠানে যোগদান করবেন। প্রথমে একটি রেলি সম্পন্ন হবে তারপর যদি আবহাওয়া ভালো না  থাকে তাহলে টাউন হলের ভেতরে এবং ধর্মনগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভেতর বিভিন্ন যোগ প্রদর্শনী এবং অনুষ্ঠান সংঘটিত হবে। আরো বেশি সংখ্যক মানুষকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য উত্তর জেলা শাসক আহবান জানিয়েছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top