News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা ধারে আপত্তিকর বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়
Image

রাস্তা ধারে আপত্তিকর বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন: খোয়াইতে গো মাংস পিন্ড উদ্ধার ঘিরে বুধবার দুপুর নাগাদ উত্তর দুর্গানগর এলাকায় চাঞ্চল্য। একটি গো মাংস পিন্ড  রাস্তার ধারে পড়ে আছে বিষয়টি নজরে আসে স্থানীয় এলাকাবাসীদের। মূলত উওর দুর্গানগর এলাকা  মিশ্র বসতিপূর্ণ এলাকা। সেখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকজন একই সাথে বসবাস করছে দীর্ঘ বছর ধরে। কিন্তু ইদানিং স্থানীয় এলাকাবাসীরা মনে করছে ধর্মের ভিত্তিতে সুড়সুড়ি দিতে কে বা কারা এই গো মাংস পিণ্ডটিকে এভাবে রাস্তার ধারে ফেলে রেখেছে। যাতে সংখ্যালঘু সম্প্রদায়  ও সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়।

পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে , সেই গো মাংস পিণ্ডটিকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি জায়গায় মাটি চাপা দিয়ে দেয়। একই সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী দিন যাতে এরকম  ঘটনা না হয় তার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উওর দুর্গানগর এলাকার জনগণ  ঐক্যের বার্তা দেন । তাছাড়া খোয়াই পুলিশ প্রশাসনকে এই বিষয়টি নিয়ে আগামী দিনে সতর্ক হতেও বলেন । না হলে যেকোনো
ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে ।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top