News Flash

  • Home
  • দেশ
  • ভারী বৃষ্টিতে কক্সবাজারের পাহাড়ি এলাকায় ধস, রোহিঙ্গা শিবিরে মৃত ৯
Image

ভারী বৃষ্টিতে কক্সবাজারের পাহাড়ি এলাকায় ধস, রোহিঙ্গা শিবিরে মৃত ৯

চট্টগ্রাম, ১৯ জুন (হি. স.): ভারী বর্ষণের জেরে কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ধস। প্রাকৃতিক দুর্যোগে রোহিঙ্গা শিবিরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে দম্পতি, এক স্কুলছাত্র ও ৪ বছরের এক শিশু রয়েছে। চলছে উদ্ধারকাজ।

মঙ্গলবার রাতভর বৃষ্টি হয় সেখানে। বুধবার ভোররাতের দিকে শিবিরগুলোর পাহাড়ি পাদদেশের মাটি ধসে পড়তে থাকে। এতে তিনটি শিবিরে মৃত্যুর ঘটনা ঘটে।

এই ঘটনা প্রসঙ্গে, উখিয়া উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও)তানভির হোসেন বলেন, বুধবার বেলা ১১টা পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। উখিয়া থানার ওসি মহম্মদ শামিম হোসেন জানান, ৯ জনের মধ্যে বছর চারেকের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী-পুরুষ রয়েছেন।

দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে নাকি আবার ২ জন বাংলাদেশিও রয়েছেন। নিহতরা হলেন- মহম্মদ হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মহম্মদ কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মহম্মদ হোসেন আহমদ (৩০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ও কিশোর আবদুল করিম (১২)। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মহম্মদ মিজানুর রহমান বলেন, সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে পাহাড়ে ধস নামে। উদ্ধারকাজ চলছে।

প্রসঙ্গত, মায়ানমারে সেনা অভিযানের মুখ থেকে বাঁচতে বাংলাদশে পালিয়ে আসে লক্ষ লক্ষ রোহিঙ্গা। কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয় তাঁরা। কিন্তু এদেশেও বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন রোহিঙ্গারা। কখনও আগুন লাগার ঘটনা। কখনও সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তাঁরা। এবার প্রাকৃতিক বিপর্যয়ের বিপন্ন রোহিঙ্গাদের। বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঝুঁকি নিয়েই বসবাস করেন তাঁরা। যার জেরেই এই বিপত্তি ঘটে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top