News Flash

  • Home
  • খেলা
  • ১ম খেলায় জয় অধরা ঐতিহ্যবাহী কদমতলীর সি-ডিভিশন লীগ ফুটবলের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি
Image

১ম খেলায় জয় অধরা ঐতিহ্যবাহী কদমতলীর সি-ডিভিশন লীগ ফুটবলের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি

কদমতলী যুব সংস্থা:- ১

সবুজ সংঘ:- ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচে জয় হলো না ঐতিহ্যবাহী কদমতলী যুব সংস্থার। ক্লাব প্রতিষ্ঠার অর্ধশতাধিক বছর পর লীগ ফুটবলে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ এবং তার বাস্তবায়নের পর প্রথম ম্যাচে প্রথম গোলের আলাদা একটা আনন্দ রয়েছে। তবে আর ২০ মিনিট সময় গোলটি ধরে রাখতে পারলে হয়তো প্রথম ম্যাচে জয়ের সেরা আনন্দটা নিয়ে ছেলেরা আজ ক্লাবে ফিরতে পারতো। খেলা টি এফ এ আয়োজিত সি ডিভিশন ফুটবল লীগের বি-গ্রুপের দ্বিতীয় ম্যাচ। কদমতলী যুব সংস্থা এবং সবুজ সংঘের মধ্যে খেলাটি এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। দু দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। প্রথমার্ধে কদমতলী যুব সংস্থা এক গোলে লিড নিলেও শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের অন্তিম পর্যায়ে প্রীতম দাসের গোলে কদমতলী যুব সংস্থা ১-০তে লীড পায়। দ্বিতীয়ার্ধে কদমতলী যুব সংস্থার ছেলেরা রক্ষণভাগে গুরুত্ব বাড়িয়ে গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে একটু আধটু আক্রমণ রচনা করলেও সুযোগ সন্ধানী সবুজ সংঘের লামারায় কলই ৭০ মিনিটের মাথায় গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে আর কেউ জয়সূচক গোলের সন্ধান পায়নি। পুরো খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের পাঁচজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, লিটন সাহা, চিরঞ্জিত দেববর্মা ও সুকান্ত দত্ত। দিনের খেলা বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে বি-গ্রুপের আমরা ক-জনা বনাম স্বামী বিবেকানন্দ ক্লাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top