News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের ২৪তম রাইজিং ডে
Image

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের ২৪তম রাইজিং ডে

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৯ জুন: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের ২৪তম রাইজিং ডে। লংতরাইভ্যালী মহকুমার  লালছড়াস্থিত টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের  হেডকোয়াটারে পালিত হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি  আইজিপি কেরী মারাক।

প্রধান অতিথির ভাষনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমারাক বলেন রাজ্যের আইন-শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে টিএসআর অগ্রনী ভূমিকা নেয়। অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর বাহিনীর ভুয়সী প্রশংসা করে এই বাহিনীর বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন এই ব্যাটেলিয়ান শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষার্থেই নয় সামাজের উন্নয়নমূলক কাজেও তাদের ছাপ রেখেছে। এই অনুষ্ঠানে ১২ জন শহীদ পরিবারের হাতে স্মৃতিচিহ্ন তুলে দিয়ে সম্মান জানানো হয়।  পাশাপাশি অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর পরিবারের ১২ জন শিক্ষার্থীকে দশম এবং দ্বাদশে ভালো ফল করার জন্য সংবর্ধনা জানানো হয়।  সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির।

এতে মোট ৭১ টিএসআর জওয়ান রক্ত দান করেন।  এছাড়া একজন জোয়ান মরণোত্তর চক্ষু দান করেন এবং একজন জোয়ান মরণোত্তর দেহদান করেন। রাইজিং ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার, ৩৩ ব্যাটেলিয়ানের বিএসএফ  কমান্ডেন্ট, ১৫ ব্যাটেলিয়ান টিএসআর কমান্ডেন্ট, অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর কমান্ডেন্ট সহ টিএসআর জওয়ানদের পরিবার ও এলাকাবাসী।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top