News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কত্থক নৃত্যে জাতীয় বৃত্তি অর্জন করেছে ধর্মনগরের নৃত্যশিল্পী সমৃদ্ধি আচার্য্য
Image

কত্থক নৃত্যে জাতীয় বৃত্তি অর্জন করেছে ধর্মনগরের নৃত্যশিল্পী সমৃদ্ধি আচার্য্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন: কত্থক নৃত্যে জাতীয় বৃত্তি অর্জন করেছে ধর্মনগরের প্রতিভাবান নৃত্যশিল্পী সমৃদ্ধি আচার্য্য।গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আওতায় জাতীয় বৃত্তি সি. সি. আর  টি ন্যাশনাল স্কলারশিপ অর্জন করে ধর্মনগর সহ গোটা রাজ্যের নাম উজ্জ্বল করল সমৃদ্ধি।

সিসিআরটি এর ২০২৩-২৪ বর্ষের স্কলারশিপ পরীক্ষায় সমৃদ্ধি এই জাতীয় বৃত্তি অর্জন করেছে। ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আগরতলার ভগৎ সিং যুব আবাসে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। ১৩ই জুন ফল প্রকাশিত হয়। সেখানে সারা রাজ্যের শতাধিক পরীক্ষার্থীদের মধ্য থেকে সেরা পাঁচজনকে এই বৃত্তি দেওয়া হয়েছে। এই সেরা পাঁচজনের মধ্যে সমৃদ্ধি আচার্য প্রথম স্থান অধিকার করে। গোটা উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরের একমাত্র সমৃদ্ধি আচার্য যে কত্থক নৃত্য এই বৃত্তি অর্জন করতে পেরেছে।

সমৃদ্ধির বাবা সুমন আচার্য্য এবং মা অন্নপূর্ণা আচার্য্য,উনাদের একমাত্র কন্যা সমৃদ্ধি আচার্য্য। বর্তমানে পানিসাগরের পি.এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে অষ্ঠম শ্রেণীতে পাঠরত সমৃদ্ধি, দীর্ঘ নয় বছর থেকে গুরুকুল মিউজিক ট্রেনিং ইনস্টিটিউশন এবং পূর্ণশ্রী নৃত্যাশ্রম এর আওতাধীন জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বনামধন্য নৃত্যগুরু পূর্ণশ্রী ঘোষের কাছে নৃত্য চর্চা চালিয়ে যাচ্ছে নিষ্ঠার সাথে।

এই দীর্ঘ ৯ বছরের অনুশাসন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই সাফল্য আনতে পেরেছে সমৃদ্ধি। সমৃদ্ধি আচার্য্য কলকাতা, বাংলাদেশ, আগরতলা সহ নানা জায়গায় তার নৃত্য প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছে। ইন্টারন্যাশনাল  ড্যানস ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে ২০২৪ সালে।  এছাড়া  বাংলা  বলয় সংস্কৃতি ২০২৩ সালে পুরস্কার পেয়েছে।  তাছাড়া  নজরুল  রবীন্দ্র নূত্য বিভিন্ন  জায়গার প্রদশন করে নানান  পুরস্কার পেয়েছে সমৃদ্ধি ।  কত্থক নৃত্যকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চায় সমৃদ্ধি আচার্য। 

তারই সাফল্যে আত্মীয় পরিজন সহ বন্ধু-বান্ধব এবং গোটা ধর্মনগরবাসীদের মধ্যে খুশির হাওয়া বইছে।
________

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top