News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে ফের ক্ষোভ রোগীর পরিজনদের মধ্যে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবী
Image

জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে ফের ক্ষোভ রোগীর পরিজনদের মধ্যে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চিকিৎসাধীন রোগীরা নানা সমস্যার সম্মুখীন। রাত হলেই হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের লোকজনরা শৌচাগারে যেতে পারছেন না। কেননা শৌচাগারে জল থাকে না। স্বাভাবিক কারণেই শৌচাগার থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ বের হচ্ছে। দুর্গন্ধের জেরে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের অবস্থা বেহাল। চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠতে আসা রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন এই অস্বাস্থ্যকর পরিবেশে। এমনি অভিযোগ রোগী ও তাদের আত্মীয় পরিজনদের।

প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে চললেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কার্যত কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ উঠেছে।  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির প্রতিটি ডিপার্টমেন্টে নিত্যদিন এ ধরনের সমস্যা হচ্ছে।  রাত নটা দশটার পর থেকে শৌচাগার গুলোতে জল থাকে না ,যার  ফলে রোগীদের প্রাকৃতিক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে রোগীরা তাদের প্রাকৃতিক কাজ  করছে। এখানে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের পানের জন্য পানীয় জলের কোন ব্যবস্থা নেই। যে কয়েকটি পানীয় জলের উৎস আছে তাও বিকল অবস্থায় রয়েছে।   অবিলম্বে জিবি হাসপাতালের এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে চিকিৎসাধীন রোগী ও তাদের আত্মীয় পরিজনদের তরফে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top