News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নষ্ট করার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
Image

জমি সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নষ্ট করার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৮ জুন:
জমি সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে স্থানীয়রা। এমনই অভিযোগ পুকুরের মালিকের। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা পুলিশ স্টেশনের অধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ক্ষিতীশ দাসের সাথে কয়েকজন এলাকাবাসীর জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে গন্ডগোল চলছে। কয়েকবার থানা পুলিশের সান্নিধ্যে আসলেও এর কোন সুরাহা হয়নি। এখন ক্ষিতীশ বাবুকে শায়েস্তা করার জন্য নাকি  কয়েকজন এলাকাবাসী ক্ষিতীশ বাবুর পুকুরে বিষ দিয়ে মাছের মৃত্যু এবং অর্থনৈতিক দিক দিয়ে উনাকে ক্ষতিগ্রস্থ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনি অভিযোগ ক্ষিতীশ দাসের।

যাদের বিরুদ্ধে ক্ষিতীশ বাবু পুকুরে বিষ দেওয়ার অভিযোগ আনলেন তারা হলেন উনার এলাকার মান্থু নাথ, মহিত নাথ, রিঙ্কু নাথ, টিংকু নাথ, ভুবন নাথ এবং চিনু নাথ। প্রায় ২৫ থেকে ত্রিশ হাজার টাকার মাছ মরে ভেসে উঠেছে উনার পুকুরে। এই ঘটনা সকালে প্রত্যক্ষ করার পর ইনি বিষ্ণুপুর পঞ্চায়েত এর সদস্য, এলাকার বিশিষ্টজনেরা ,এমনকি জেলা পরিষদের সদস্য তথা উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাসকেও এই মাছ মরে যাওয়ার ঘটনাটি জানিয়েছেন। ঘটনা নিয়ে কদমতলা পুলিশের দ্বারস্থও হয়েছেন তিনি।

ক্ষিতীশ বাবুর ধারণা হচ্ছে এই এলাকাবাসীরা এখন পুকুরে বিষ ঢেলে মাছ মেরেছে পরবর্তী সময় ক্ষিতীশ বাবুকে মেরে ফেলবে। কারণ এলাকায় ওনার যেসব শত্রু রয়েছে তাদের কাছ থেকে বাঁচতে কদমতলা থানা পর্যন্ত সঠিক বিচার পাচ্ছেন না। একপ্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top