News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্যাঙ্গালুরু থেকে উদ্ধার কাঁকড়াবনের নাবালিকা, গ্রেফতার যুবক
Image

ব্যাঙ্গালুরু থেকে উদ্ধার কাঁকড়াবনের নাবালিকা, গ্রেফতার যুবক

আগরতলা, ১৭ জুন: নাবালিকা অপহরণ কাণ্ডে অপহৃত নাবালিকা এবং অভিযুক্তকে গ্রেফতার করল কাকড়াবন থানার পুলিশ।

কাকড়াবন থানায় ওসি রাজু ভৌমিক জানিয়েছেন, চলতি মাসের গত ১১ জুন কাকড়াবন থানার অন্তর্গত গর্জনমুড়া বাসিন্দা প্রদীপ ঘোষ ছেলে প্রলয় ঘোষ(২২) নামে এক ব্যক্তি জামজুরী মুড়াপাড়া থেকে ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরনের পর পরিবারের পক্ষ থেকে কাকড়াবন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরনকারী প্রলয় ঘোষ নাবালিকা মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর কাডুগোডি থানাধীন একটি হোটেলে রয়েছে। 

গোমতী জেলা কাকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্যাঙ্গালোর কাডুগোডি থানার সাথে যোগাযোগক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে  অপহরনকারি প্রলয় ঘোষ ও নাবালিকা মেয়ে সহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।ব্যাঙ্গালোর কাডুগোডি থানার থেকে গোমতী জেলার কাকড়াবন থানায় তাদের নিয়ে আসে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত প্রলয় ঘোষ ও নাবালিকাকে জিঞ্জাসাবাদ করে জানা যায় প্রলয় ঘোষ নাবালিকাকে রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর নিয়ে যায় ভালবাসার প্রলোভন দেখিয়ে। নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ। অন্যদিকে পুলিশ প্রলয় ঘোষের বিরুদ্ধে অপহরণ কান্ডে সোমবার জেলা আদালতে সোপার্দ করা হবে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top