News Flash

Image

লংকায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য

লংকা (অসম), ১৬ জুন (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত লংকায় উদ্ধার হয়েছে অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির পচাগলা মৃতদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ রবিবার সকালে লংকা থানাধীন শ্যামবাড়ি শ্মশান কালীবাড়ির কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকায় দুর্গন্ধের উৎসের সন্ধান করতে গিয়ে স্থানীয় কয়েকজন ওই মৃতদেহ দেখে খবর দেন লংকা থানায়।

থানা থেকে পুলিশের দল গিয়ে প্রাথমিক এনকুয়েস্ট করে স্থানীয় লোকজনের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে হোজাই জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতদেহটির ময়না তদন্ত করে তাঁর পরিচয় শনাক্ত করতে ৭২ ঘণ্টা হাসপাতালের মর্গে রাখা হবে।

পুলিশের ধারণা, ব্যক্তির দিন-কয়েক আগে মৃত্যু হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনই কিছু বলতে পারছে না পুলিশ।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top