News Flash

  • Home
  • খেলা
  • রিজার্ভ ডে-তে স্থগিত ম্যাচ দুটিই পরিত্যক্ত পয়েন্ট কৈলাশহর, উদয়পুর, মোহনপুর, সদরের
Image

রিজার্ভ ডে-তে স্থগিত ম্যাচ দুটিই পরিত্যক্ত পয়েন্ট কৈলাশহর, উদয়পুর, মোহনপুর, সদরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম দিনের স্থগিত ম্যাচ পরের দিন পরিত্যক্ত। একই হাল দুই জেলার, দুই মাঠের, দুটো ম্যাচের। উদ্বোধনী দিনের দুটি ম্যাচ বলে কথা। পরিবেশ পরিস্থিতি দুই দিনে দুই মাঠে একই রকম। ‌মাঠে জল লেগে থাকার কারণে খেলা হয়নি। আউটফিল্ড ভেজা। খেলার অনুপযুক্ত। চার দলের খেলোয়াড়রা রিজার্ভ ডে হিসেবে শনিবারেও যথাসময়ে মাঠে উপস্থিত হলেও দু-দুটো খেলাই শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘুষিত হলো। পয়েন্টে ভাগ বসালো চার দল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট টুর্নামেন্ট কাগজে কলমে শুরু হলেও কার্যত মাঠে ব্যাট বল নামেনি, টসও হয়নি। প্রথম দিনের স্থগিত ম্যাচ রিজার্ভ ডে-তে রেফার করা হয়েছিল। অতিরিক্ত দিনেও খেলা হয়নি বলে, পরিত্যক্ত ঘোষণার পরিপ্রেক্ষিতে দুই ম্যাচের চার দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। উল্লেখ্য, টিসিএ আয়োজিত সিনিয়র স্টেট মিট এলিট টুর্নামেন্টে গ্রুপ এ-তে খেলছে উদয়পুর, কৈলাশহর, বিশালগড় এবং শান্তির বাজার। গ্রুপ বি-তে খেলছে সোনামুরা, সদর, কমলপুর ও মোহনপুর। শনিবারে ধর্মনগরে কলেজ গ্রাউন্ড স্টেডিয়ামে কৈলাশহর ও উদয়পুর এবং  এমবিবি স্টেডিয়ামে মোহনপুর ও সদরের ম্যাচ দুটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় চার দল দুই-দুই করে পয়েন্ট ভাগ করে পেয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top