News Flash

  • Home
  • বাণিজ্য
  • এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত প্রসারিত করছে
Image

এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত প্রসারিত করছে

মুম্বাই, 14 জুন:  বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল যে পরিস্থিতি তৈরি করেছে তার পরিপ্রেক্ষিতে, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স তার গ্রাহকদের অত্যন্ত প্রয়োজনীয় কিছু সহায়তা প্রদানের জন্য পদক্ষেপ নিয়েছে। রেমাল ছিল প্রথম ঘূর্ণিঝড় যা এই বছর বর্ষার আগেই বঙ্গোপসাগরে আঘাত হানে এবং এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চল যেমন পশ্চিমবঙ্গ, মিজোরাম, আসাম, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের সূত্রপাত করেছে।

এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে, SBI জেনারেল ইন্স্যুরেন্স আপনাকে বাড়ির ভিতরে থাকার এবং আপনার সম্পত্তি এবং যানবাহনগুলিকে যে কোনও ক্ষতি থেকে রক্ষা করার জন্য অনুরোধ করছে।

এই কঠিন সময়ে SBI জেনারেল ইন্স্যুরেন্স তার গ্রাহকদের পাশে থাকছে। আমাদের টিম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়াকে গতিশীল করেছে এবং ফাস্ট-ট্র্যাক মোডে প্রশ্ন এবং ক্লেমের দাবি সম্পর্কিত কোনও প্রশ্নের সঠিক সহায়তা প্রদানের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে। এরা সমস্ত গৃহীত তথ্য পর্যবেক্ষণ করছে এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে তৈরি।

গ্রাহকরা বিভিন্ন মাধ্যমে দাবি করতে/রেজিস্টার করতে পারেন:

1.       কোম্পানির টোল-ফ্রি নম্বরে কল করুন 1800 102 1111

2.       এস এম এস করুন <CLAIM>to 561612

3.       বিশদে মেল করুন: customer.care@sbigeneral.in 

4.       ক্লেম দাবির তথ্য বিভাগ www.sbigeneral.in -তে দেখুন

দাবি নিষ্পত্তি পদ্ধতিতে কোনো বিলম্ব এড়াতে, কোম্পানি সার্ভেয়ারদের একটি প্যানেলের সাথে যোগাযোগ করছে। এসবিআই জেনারেল ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য 10 লাখ পর্যন্ত ক্ষতিপুরনের জন্য ‘এক্সপ্রেস দাবি’ নামক এক নিষ্পত্তির প্রক্রিয়া অনুসরণ করছে। বন্যা এবং ভারী বৃষ্টিপাতের কারণে গ্রাহকরা যারা প্রতিকূলতা এবং ক্ষতির সম্মুখীন হয়েছেন, SBI জেনারেল যেখানে সম্ভব হবে সেখানেই কাগজপত্রের প্রয়োজনীয়তা মকুব করবে। কিছু ছোট ক্লেমের ক্ষেত্রে, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হবে যাতে তারা আবার নিজেদের পরিস্থিতি সামলে উঠতে পারেন। SBI জেনারেল তাদের গ্রাহকদের সাহায্য করার জন্য  এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের পূর্ব-পরিস্থিতিতে  ফিরিয়ে আনতে নিবেদিত। ডিজিটাল প্রস্তুতি নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খ বিজনেস কন্টিনিউটি প্ল্যানে বিনিয়োগ করে, SBI জেনারেল গ্রাহকদের সবচেয়ে প্রয়োজনের সময়ে তাদের পাশে থেকে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। 

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top