News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
Image

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার জন্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর পুলিশ সহ সংশ্লিষ্ট সকল আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ উদয়পুর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি মহিলাদের সুরক্ষার বিষয়টি উল্লেখ করে বলেন অনেক মহিলা নির্যাতনের শিকার হয়েও নিজের এবং পরিবারের অন্যান্যদের কথা চিন্তা করে আইনি সহায়তা নিতে আসেন না। সেক্ষেত্রে পুলিশের অনেক দায়িত্বশীল ভূমিকা রয়েছে। এ সমস্ত ক্ষেত্রে ওয়ান স্টপ সেন্টারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি বলেন, কোনও মহিলা বা মেয়ে যদি পারিবারিক হিংসার কারণে বাড়িঘর ছাড়া হয়, তবে তাকে সুরক্ষা দেওয়া পুলিশের প্রাথমিক কর্তব্য। তার সমস্যা সম্পর্কে অবহিত হয়ে পুলিশকে যথাযথভাবে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এজন্য মহিলাদের সুরক্ষার বিষয়ে যে সমস্ত আইনি বিধান রয়েছে সে সম্পর্কে পুলিশকে যথাযথভাবে ওয়াকিবহাল থাকতে হবে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় পরিবারের মহিলারা নির্যাতিত হলে এর প্রভাব পরিবারের ছোটদের উপরও গিয়েও পড়ে। তাই এই সংবেদনশীল বিষয়ে অত্যন্ত সতর্ক হয়ে পুলিশ সহ প্রশাসনকে ভূমিকা নিতে হবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা রিংকু লাথের, গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস, জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, ব্লকের বিডিও এবং মহকুমা পুলিশ আধিকারিকগণ। বৈঠকের শুরুতে গোমতী জেলার জেলাশাসক মহিলা স্বশক্তিকরণের ক্ষেত্রে জেলার মহিলাদের অগ্রগতি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। রিপোর্টটি সম্পর্কে অবহিত হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর মাতাবাড়ি ব্লকের বিপিআরসি হলে স্বসহায়ক গোষ্ঠীগুলির লাখপতি দিদি এবং রাজ্য ও জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত মহিলাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস প্রমুখ।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারকে হামলার চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা; তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৯ জুলাই: সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (ডিডব্লিউএস) মহকুমা কার্যালয়ের সামনে দুই ঠিকাদারকে হামলার…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ জুলাই: হাওড়া নদীর ভাঙন রোধে চলমান প্রতিরক্ষা প্রকল্পে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ…

ByByReshmi Debnath Jul 29, 2026

Leave a Reply

Scroll to Top