News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারকে হামলার চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা; তদন্ত শুরু
Image

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারকে হামলার চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা; তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৯ জুলাই: সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (ডিডব্লিউএস) মহকুমা কার্যালয়ের সামনে দুই ঠিকাদারকে হামলার চেষ্টার ঘটনায় বুধবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দুপুর প্রায় আড়াইটার দিকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঠিকাদারকে উদ্ধার করে নিরাপদে বিশালগড় পৌঁছে দেয়।

পুলিশ ও দপ্তর সূত্রে জানা গেছে, ডিডব্লিউএসের একটি কাজের বিষয়ে আলোচনা করতে মহকুমা আধিকারিক (এসডিও) সুবল দাসের ডাকে বিশালগড়ের দুই ঠিকাদার অরবিন্দ সাহা ও বিশ্বজিৎ দেববর্মা তাঁর কার্যালয়ে যান। আলোচনা শেষে অফিস থেকে বের হওয়ার সময় কয়েকজন যুবক তাঁদের লক্ষ্য করে তেড়ে আসে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে দুই ঠিকাদার দ্রুত এসডিও-র দপ্তরে ফিরে আশ্রয় নেন।

ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশি পাহারায় দুই ঠিকাদারকে বিশালগড় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে এসডিও সুবল দাস জানান, একটি সরকারি কাজের বিষয়ে আলোচনার জন্য তিনি দুই ঠিকাদারকে কার্যালয়ে ডেকেছিলেন। বৈঠক শেষে বের হওয়ার সময় কয়েকজন যুবক তাঁদের আক্রমণের চেষ্টা করে বলে তাঁরা তাঁর কাছে আশ্রয় নেন। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

অন্যদিকে, দুই ঠিকাদারের দাবি, হামলার চেষ্টা করা ব্যক্তিদের তাঁরা চেনেন না। কেন তাঁদের লক্ষ্য করে এই ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়েও তাঁরা নিশ্চিত নন। তবে ডিডব্লিউএসের কাজকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাঁদের অনুমান।
উল্লেখ্য, অতীতে ডিডব্লিউএস দপ্তরের কাজকে কেন্দ্র করে বিরোধ ও সংঘর্ষের জেরে বিশালগড় থেকে মহকুমা কার্যালয় বিশ্রামগঞ্জে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু স্থানীয় সূত্রের দাবি, দপ্তরের বিভিন্ন কাজের বরাদ্দকে কেন্দ্র করে এখনও মাঝেমধ্যেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top