News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জমজমাট ঈদের বাজার, ৩ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি গবাদি পশু
Image

জমজমাট ঈদের বাজার, ৩ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি গবাদি পশু

আগরতলা, ১৩ জুন: বিপুল উত্সাহে ঈদের বাজারে গবাদি পশু বিক্রি অন্য মাত্রা নিয়েছে।বক্সনগরে মিনি স্টেডিয়ামে আয়োজিত হাটে ৩ লক্ষ ৭০ হাজার টাকায় গবাদি পশু বিক্রি হয়েছে। তাতে, ওই হাটে ঈদের বাজার জমজমাট বলেই মনে হচ্ছে। এদিন ওই হাট শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।

প্রসঙ্গত, আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে। একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আযহা। এবারের যে ঈদ এটা ঈদ-উল-আযহা নামে পরিচিত। এই ঈদুল আযহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট ও শান্তিপূর্ণভাবে পশুর হাট সম্পন্ন হয়েছে। এই পশুর হাট শান্তিপূর্ণভাবে করার জন্য বিধায়কের নির্দেশে পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই বিশাল বাজারকে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ করার জন্য হিন্দু মুসলিমের মিলিত প্রয়াসে ৩৫ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। 

আজ সকাল সাতটা নাগাদ এই পশুর হাট শুরু হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই গবাদি পশু নিয়ে আসেন বিক্রেতারা। আজ ওই বাজারের সবচেয়ে বড় গবাদি পশুটি  ৩ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

এদিকে পশু হাট পরিদর্শনে গিয়েছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস,এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস এবং সুভাষচন্দ্র দেব সহ শাসক বিরোধী সকল নেতৃত্বরা।

এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বক্সনগর এলাকার চিরাচরিত রীতি অনুযায়ী হিন্দু মুসলিমের সম্মিলিত প্রয়াসে ঈদ সর্বদাই অনুষ্ঠিত হয়। এবছরও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব হিন্দু মুসলিমের প্রয়াসে পশুর হাট থেকে শুরু করে ঈদ পর্যন্ত সমস্ত উৎসবের কর্মসূচি পালিত হবে বলে আমার বিশ্বাস। আমি পরিদর্শন করে বলতে পারি যে এবছর ঈদ উপলক্ষে পশুর হাট সবচেয়ে বড় পশুর হাট বক্সনগর এই পশুর হাটটি। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top