News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মন্ত্রিপরিষদের সঙ্গে সংঘবদ্ধভাবে রাজ্যের উন্নয়নে কাজ করবেন, শপথ নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী খান্ডু

মন্ত্রিপরিষদের সঙ্গে সংঘবদ্ধভাবে রাজ্যের উন্নয়নে কাজ করবেন, শপথ নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী খান্ডু

ইটানগর, ১৩ জুন (হি.স.) : মন্ত্রিপরিষদের সঙ্গে সংঘবদ্ধভাবে রাজ্যের উন্নয়নে কাজ করবেন। রাজ্যের জনগণের আস্থা বজায় রেখে উন্নয়নের গতি আরও বাড়াবেন। আজ বৃহস্পতিবার রাজ্যের একাদশ তথা টানা তৃতীয় মেয়াদের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বলেছেন পেমা খান্ডু।

শপথগ্রহণ অনুষ্ঠানের পর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির ওপর আস্থা, বিশ্বাস এবং ভরসা রাখায় রাজ্যের সর্বস্তরের জনতার প্রতি কৃতজ্ঞ তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রিপরিষদ অরুণাচল প্রদেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি বিজেপির ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতি পালন করবে।’

তিনি বিজেপির প্রতি আস্থা রেখে আবার তাঁদের নির্বাচিত করার জন্য রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতা-কার্যকর্তাকেও ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026

স্কুলে অভিভাবক-সহ সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞার খবর ‘সম্পূর্ণ ভুয়ো’: অসম মুখ্যমন্ত্রীর দফতর

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সরকারি স্কুলে অভিভাবক, অভিভাবিকা বা সাধারণ মানুষের প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নেওয়া…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top