News Flash

  • Home
  • দেশ
  • প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি, জগন্নাথ মন্দিরের সমস্ত দরজা ভক্তদের জন্য উন্মুক্ত
Image

প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি, জগন্নাথ মন্দিরের সমস্ত দরজা ভক্তদের জন্য উন্মুক্ত

পুরী, ১৩ জুন (হি.স.): কথা মতো কাজ করে দেখাল বিজেপি। ওডিশায় সরকার গঠনের সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি, পুরীর জগন্নাথ মন্দিরের সমস্ত দরজা ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালেশ্বরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি এবং বিজেপির অন্যান্য নেতারা জগন্নাথ মন্দিরের ‘পরিক্রমা’ করেন। পরে প্রভু জগন্নাথের পূজার্চনা করেছেন সবাই।

ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেছেন, “গতকালের মন্ত্রিসভার বৈঠকে আমরা জগন্নাথ মন্দিরের চারটি দরজা খোলার প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাব পাস হয়েছে এবং বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিটে, আমি ও আমার বিধায়ক এবং পুরীর সাংসদ (সম্বিত পাত্র) ‘মঙ্গলা আরতি’-তে উপস্থিত ছিলাম। জগন্নাথ মন্দিরের উন্নয়ন এবং অন্যান্য কাজের জন্য, আমরা মন্ত্রিসভায় একটি তহবিল প্রস্তাব করেছি। আমরা যখন পরবর্তী রাজ্য বাজেট পেশ করব, আমরা মন্দিরের ব্যবস্থাপনার জন্য ৫ কোটি টাকার কর্পাস তহবিল বরাদ্দ করব।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top