News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচল প্রদেশ : টানা তৃতীয় মেয়াদে ১১ মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী পদে শপথ পেমা খান্ডুর
Image

অরুণাচল প্রদেশ : টানা তৃতীয় মেয়াদে ১১ মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী পদে শপথ পেমা খান্ডুর

দু-দশক পর মহিলা বিধায়ক দাসাংলু পুল ক্যাবিনেট মন্ত্রী এবং দ্বিতীয় মেয়াদে উপমুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ চাওনা মেইনের

ইটানগর, ১৩ জুন (হি.স.) : ১১ জন মন্ত্রীকে নিয়ে টানা তৃতীয় মেয়াদে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন পেমা খান্ডু। এছাড়া উপমুখ্যমন্ত্রী পদে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন চাওনা মেইন। রাজধানী ইটানগরে অবস্থিত দর্জি খান্ডু কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক মহিলা সহ সপার্ষদ মুখ্যমন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) কে টি পার্নায়েক।

রাজ্যর মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, তিন মুখ্যমন্ত্রী যথাক্রমে অসমের ড. হিমন্তবিশ্ব শর্মা, মণিপুরের নংথমবাম বীরেন সিংহ, সিকিমের প্রেমসিং তামাং, রাজ্যের নির্বাচনী প্রভারী তথা অসমের পরিষদীয় মন্ত্রী অশোক সিংহল, বিজেপির প্রদেশ সভাপতি বিউরাম ওয়াহেগে সহ বেশ কয়েকজন প্রদেশস্তরের শীর্য নেতা। এছাড়া দর্শকাসনে ছিলেন বিজেপির সব বিধায়ক সহ অসংখ্য দলীয় প্রদেশস্তরের নেতা, কাৰ্যকৰ্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, পেমা খান্ডু অরুণাচল প্রদেশের একাদশ মুখ্যমন্ত্রী হয়েছেন।

আজ ক্যাবিনেট মন্ত্রী পদে যাঁরা শপথ নিয়েছেন তাঁদের মধ্যে বাইরাম ওয়েজ, নিয়াতো দুকাম, গ্যাব্রিয়েল ডি ওয়াংচু, ওয়াংকি লোয়াং, পিডি সোনা, মামা নাতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেনতো জিনি, ওজিং তেইসিং প্রমুখ।

এদিকে ইতিহাস তৈরি করে প্রায় দুই দশক পর ৪৫ নম্বর হায়ুলিয়াং আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা বিধায়ক দাসাংলু পুল অরুণাচল প্রদেশ সরকারের মন্ত্রী পদে শপথ নিয়েছেন।

Releated Posts

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026

স্কুলে অভিভাবক-সহ সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞার খবর ‘সম্পূর্ণ ভুয়ো’: অসম মুখ্যমন্ত্রীর দফতর

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সরকারি স্কুলে অভিভাবক, অভিভাবিকা বা সাধারণ মানুষের প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নেওয়া…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top