News Flash

  • Home
  • দেশ
  • দার্জিলিঙে টয় ট্রেনে চাপা পড়ে মৃত্যু যুবকের
Image

দার্জিলিঙে টয় ট্রেনে চাপা পড়ে মৃত্যু যুবকের

দার্জিলিং, ১২ জুন (হি.স.) : উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ায় পাহাড়েও রোজই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দার্জিলিঙে টয় ট্রেনে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়াং রেল স্টেশনের কাছে।

দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়েই কার্শিয়াং স্টেশনে টয় ট্রেনের নীচে চাপা পড়ে মৃত্যু হয় বছর আঠারোর ওই যুবকের। মৃত ওই যুবকের নাম সূর্য রাউত। যুবকের দেহ ইতিমধ্যেই উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

সাধারণত দার্জিলিংয়ের ন্যারো গেজ লাইনে টয় ট্রেন ধীর গতিতেই চলাচল করে। তার মধ্যে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে কার্শিয়াং রেল স্টেশন চত্বরে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, টয় ট্রেনটি যখন কার্শিয়াং স্টেশনে ঢুকেছিল, তখনই কোনওভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ওই যুবক স্থানীয় বাসিন্দা বলেই জানা যাচ্ছে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত এই দুর্ঘটনা নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top