News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে মুখ্যমন্ত্রীর অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ে জঙ্গি হামলা, আহত এক নিরাপত্তা কর্মী
Image

মণিপুরে মুখ্যমন্ত্রীর অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ে জঙ্গি হামলা, আহত এক নিরাপত্তা কর্মী

ইমফল, ১০ জুন (হি.স.) : হিংসাজর্জর জিরিবাম যাওয়ার পথে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ে গুলি হামলা করেছে সন্দেহভাজন কুকি জঙ্গি দল। এ ঘটনায় এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁকে ইমফল নিয়ে আসা হয়েছে, ভরতি করা হয়েছে হাসপাতালে।

ঘটনা আজ সোমবার সকাল প্রায় ১০:৩০টা নাগাদ কাংপোকপি জেলার অন্তর্গত জিরিবামগামী ৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, আগামীকাল জিরিবাম জেলার হিংসাজর্জর এলাকায় যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাজনিত বিষয় খতিয়ে দেখতে আজ ইমফল থেকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কনভয় যাচ্ছিল। তখন জিরিবাম রোডের কোটলেনের কাছে টি লাইজাং-এর কাছে সন্দেহভাজন কুকি সশস্ত্র জঙ্গিরা অতর্কিত হামলা চালায় কনভয়ের ওপর।

অতর্কিত হামলার জবাব গুলিতে দিচ্ছিলেন কনভয়ের নিরাপত্তা কর্মীরাও। কিন্তু জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে জনৈক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন, জানিয়েছে পুলিশের সূত্রটি।

সূত্ৰটি জানিয়েছে, ঘটনার খবর পেয়ে ইমফল থেকে তৎক্ষণাৎ পুলিশ কমান্ডো এবং আসাম রাইফেলসের সমন্বয়ে একটি যৌথ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে জঙ্গিদের পাকড়াও করতে তীব্র অভিযান চালিয়েছে।

প্ৰসঙ্গত, মুখ্যমন্ত্ৰী বীরেন সিং এখনও দিল্লি থেকে ইমফল আসেননি। আজই তাঁর ইমফল পৌঁছার কথা। আগামীকাল জিরিবাম জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আজ সংগঠিত অ্যামবুশের ঘটনায় মুখ্যমন্ত্রীর জিরিবাম পরিদর্শনের দিনক্ষণ বদল হবে কিনা এখনও সরকারিভাবে জানানো হয়নি।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top