News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে শুরু হল একজোটে নাট্যচর্চার অনুষ্ঠান
Image

ধর্মনগরে শুরু হল একজোটে নাট্যচর্চার অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ জুন: ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে উদ্বোধন হলো এক জোটে নাট্য চর্চার প্রথম নাটক। উদ্বোধন করেন বিশেষ নাটক ব্যক্তিত্ব তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন।

উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সময় চক্রবর্তী , আব্বায়ক সুমিত নাথ চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব অভিজিৎ চক্রবর্তী তাছাড়া ও বিভিন্ন নাট্য সংস্থার পক্ষ থেকে শিল্পীরা। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় শনিবার এই নাটক পরিবেশন করা হবে। অতিথি হিসেবে বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বরণ করে নেওয়া হয় এক জোটে নাট্য চর্চার সংস্থার পক্ষ থেকে।

উদ্বোধন করে বিধায়ক বলেন ধর্মনগর নাটক এবং যাত্রার শিল্পীদের একটি সম্পূরক স্থান। আগেকার দিনে যখন প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বের করে নাটকে প্রতিস্থাপন করা হতো এখন এই প্রতিভাকে জাগিয়ে তুলতে মানুষের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তার পরিস্ফোরণ ঘটানো সম্ভব এই নাটক এবং যাত্রা প্রতিযোগিতায়।

তার জন্য প্রচুর রিহার্সেল দরকার। অর্থাৎ অভ্যাসের মাধ্যমে পরিপূর্ণতা আসে। তাই শিল্পীকে ছোট করে না দেখে তাকে মহান শৈল্পিক মর্যাদা দেওয়া দরকার। প্রায় বছরখানেক ধরে চলবে এই নাটক প্রতিযোগিতা তার জন্য ১৫ থেকে ১৬ টি দল ইতিমধ্যে তাদের নাম নথিভুক্ত করে নিয়েছে। তিনি সাধুবাদ জানান ধর্মনগরের মানুষকে এবং তাদের শৈল্পিক নিদর্শন প্রতিষ্ঠা করার জন্য।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top