News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুলের পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের, শোক প্রকাশ
Image

স্কুলের পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের, শোক প্রকাশ

আগরতলা, ৮ জুন: স্কুলের পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজন ব্যক্তির। ধনপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ তৈবান্দাল নেউড়ামুড়া এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।এদিকে তাঁদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এবং তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে দক্ষিণ তৈবান্দাল নেউড়ামুড়া স্কুলে কাজ করতে গিয়েছিলেন অশোক কুমার ত্রিপুরা,শম্ভুকুমার দেববর্মা, শুক্রমনি মুড়াসিং। স্কুলের প্রধান শিক্ষক তাদের পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে বলেছিলেন। কুয়ো পরিষ্কার করার সময় তাঁদের মধ্যে এক জলে ডুবে যায়। তাঁকে  বাঁচাতে গিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। স্কুলের অন্যান্যরা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা কুয়ো থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, আজ ধনপুর বিধানসভার তৈবান্দাল এলাকায় একটি দূর্ভাগ্যজনক ঘটনায় কুয়ো পরিস্কার করতে গিয়ে শুক্রমনি মুড়াসিং, শম্ভু দেববর্মা ও অশোক ত্রিপুরা নামে তিন যুবকের মৃত্যু ঘটে।

স্থানীয় প্রশাসন ও অগ্নিনির্বাপক দপ্তরের প্রচেষ্টায় ইতোমধ্যে কুয়ো থেকে দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আমি ওই ঘটনায় অত্যন্ত মর্মাহত বোধ করছি এবং শোকগ্রস্ত পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।

তাছাড়া, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ধনপুর বিধানসভার তৈবান্দাল এলাকায় দূর্ভাগ্যজনক ঘটনায় কুয়ো পরিস্কার করতে গিয়ে শুক্রমনি মুড়াসিং, শম্ভু দেববর্মা ও অশোক ত্রিপুরা নামে তিন যুবকের মৃত্যু ঘটে।

তিনি সমস্ত মৃতের পরিবারকে অবিলম্বে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। ।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top