News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে  সদর এনফোর্সমেন্ট টিম
Image

আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে  সদর এনফোর্সমেন্ট টিম

আগরতলা, ৮ জুন: বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে নেমেছে সদর এনফোর্সমেন্ট টিম। আজ আগরতলা শহরের বিভিন্ন বাজার অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করে প্রশাসনিক টিম। বৈধ কাগজ না থাকায় একটি দোকানের মালিককে শোকশ নোটিশ দেওয়া হবে। 

আজকের অভিযান ডেপুটি ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট স্বপন দেববর্মা , ফুড কন্ট্রোল অনিরুদ্ধ ধর চৌধুরী চিফ ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস দেবজ্যোতি চক্রবর্তী ইন্সপেক্টর ফুড কিষাণ সাহা।

ডেপুটি ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট স্বপন দেববর্মা জানিয়েছেন, বেশ কিছু যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজ বাজারে পেঁয়াজের মূল্য যাচাই করতে অভিযান শুরু করেন তাঁরা। এইদিন বাজারে গিয়ে লক্ষ্য করেন বাজারে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুত রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, একটি দোকানের মালিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পেয়াঁজের ক্রয় বা বিক্রয়ের বৈধ কাগজ দেখাতে পারেন নি। বৈধ কাগজ না থাকায় সোমবার শোকজ নোটিশ দেওয়া হবে বলে জানান তিনি।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top