News Flash

  • Home
  • দেশ
  • বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে ‘জায়ান্ট কিলার’ তকমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে ‘জায়ান্ট কিলার’ তকমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৮ জুন (হি.স.) : শনিবার জয়ী সাংসদদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকের শুরুতে জয়ী সাংসদদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সেইসঙ্গে প্রথমবার তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে ‘জায়ান্ট কিলার’ তকমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চব্বিশের লোকসভা নির্বাচনে ‘অধীর গড়ে’ অধীর রঞ্জন চৌধুরীকে হারানো ছিল তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। সেখানে তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু সব সমালোচকদের উচিৎ জবাব দিয়ে প্রায় ৫৫ হাজার ভোটে অধীরকে হারিয়েছেন পাঠান। এই কঠিন লড়াই এর জন্য সত্যিই বাড়তি প্রশংসার দাবিদার ইউসুফ। তাই এদিন কালীঘাটের বৈঠকে তাঁকে দেখামাত্রই উচ্ছ্বসিত মমতা বলে ওঠেন ‘জায়ান্ট কিলার!’

অন্যদিকে, প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হওয়া জুন মালিয়া, রচনা বন্দ্য়োপাধ্যায়, মিতালি বাগ, জগদীশ বর্মা বসুনিয়ারও ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে মমতার এই ২৯ সৈনিকের মধ্যে যিনি ফার্স্ট হলেন মানে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top