News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটে প্রাচ্য ভারতীর বিরুদ্ধে প্রত্যাশিত জয় আসাম রাইফেলস স্কুলের
Image

গার্লস ক্রিকেটে প্রাচ্য ভারতীর বিরুদ্ধে প্রত্যাশিত জয় আসাম রাইফেলস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিত জয় পেয়েছে আসাম রাইফেলস্ পাবলিক স্কুল। তাও ৯০ রানের বিশাল ব্যবধানে প্রাচ্য ভারতী স্কুল কে হারিয়ে। খেলা সদর আন্তঃ স্কুল গার্লস টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। আসাম রাইফেলস্ পাবলিক স্কুল টানা জয়ের মধ্যে থেকে সেমিফাইনালে খেলা আগেই নিশ্চিত করে নিয়েছে। এরপরও আসাম রাইফেলস পাবলিক স্কুলের ইচ্ছে রয়েছে প্রথমত, লীগ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে পৌঁছে অপরাজেয়র ধারা অক্ষুন্ন রাখতে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালে প্রায় ৪৫ মিনিট পর খেলা শুরু হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়েছিল। টস জিতে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে দলের পক্ষে দলনেত্রী সুস্মিতা বসাকের ৫০ রান, স্নেহা দেবের ২৬ রান বেশ উল্লেখযোগ্য। সুস্মিতা ৫৪ বল খেলে সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রানে অপরাজিত থাকে। পাল্টা ব্যাট করতে নেমে প্রাচ্য ভারতী স্কুল দল ৬ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৫ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে অনিশা সেন সর্বাধিক সাত রান পায়। আসাম রাইফেলস পাবলিক স্কুলের সুস্মিতা বসাক ২ রানে তিনটি উইকেট দখল করে। এছাড়া, ক্রিস্টিনা রেমা এক রানে দুটি উইকেট এবং রাজেশ্বরী দাস একটি উইকেট পায়। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে সুস্মিতা বসাক পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top