News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফ ফ্রন্টিয়ারের সদর দপ্তর পরিদর্শনে এডিজি
Image

বিএসএফ ফ্রন্টিয়ারের সদর দপ্তর পরিদর্শনে এডিজি

আগরতলা, ৮ জুন: আজ শালবাগানস্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তর পরিদর্শনে গিয়েছেন এডিজি বিএসএফ (ইস্টার্ন কমান্ড) রবি গান্ধী। এদিন তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেছেন। 

এদিন এডিজিকে স্বাগত জানিয়েছেন আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস, আইপিএস এবং অন্যান্য সিনিয়র অফিসাররা। এদিন আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস এডিজিকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। পাশাপাশি সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থাপনার সম্পর্কে অবহিত করেন।

পরর্বতী সময়ে এডিজি মুখ্য সচিব, আইএএস, জিতেন্দ্র কুমার সিনহা এবং ত্রিপুরা পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন সাথে বৈঠক করেন। ওই বৈঠকে রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তারপর তিনি বিওপি ইয়াকুবনগর ও লাঠিয়াপুরা পরিদর্শন করেন। যেখানে কমান্ড্যান্টরা তাকে অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি এলসিএস মনুঘাট ও রঙ্গনা পরিদর্শন করেন এবং এর কার্যক্রম পর্যালোচনা করেন। 

তাঁর সফরকালে বিএসএফের পত্নী কল্যাণ সমিতি (বিডব্লিউডব্লিউএ) সভাপতি ডাঃ প্রেমা গান্ধী ছিলেন। তিনি কম্পোজিট হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের সাথে মতবিনিময় করেন। তিনি ত্রিপুরা সীমান্তের মহিলাদের সাথেও যোগাযোগ করেছিলেন।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top