News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি
Image

রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৮ জুন: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত এমএলএ পাড়ার এলাকায় গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত এমএলএ পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ বর্ধনের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল গভীর রাতে বৃষ্টির মধ্যে একটি  সাব মার্সেনাল পাম্প, পাম্পের পাইপ সহ ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। আজ সকালে বাড়ির মালিকের নজরে চুরি যাওয়া বিষয়টি আসে। সাথে সাথে এয়ারপোর্ট থানায় খবর পাঠিয়েছেন। 

বাড়ির মালিক বিশ্বজিৎ বর্ধন বলেন, ওই এলাকায় চোরের গ্রুপ রয়েছে যারা চুরি কান্ড সংগঠিত করছেন। তাদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top