News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনমজুরের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

দিনমজুরের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

আগরতলা, ৭ জুন: দিনমজুরের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিক। আজ সকালে চন্দ্রপুর টাটা কোম্পানি সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে।

মৃতের বড় ভাই জানিয়েছেন, আজ চন্দ্রপুর এলাকায় ফ্লাই বোর্ড গোডাউনে কাজ করতে গিয়েছিলেন খয়েরপুরের বাসিন্দা শান্তি চক্রবর্তী(৪৫)। হঠাৎ ফ্লাই বোর্ড তার উপর পড়ে গিয়েছিল। তিনি আজ প্রথম ওই গোডাউনে কাজ করতে গিয়েছিলেন। তাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মী তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top