News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবল ঝড় বৃষ্টির ফলে জাতীয় সড়ক অনেক জায়গা ক্ষতি, অবশেষে সংস্কারের কাজ শুরু
Image

প্রবল ঝড় বৃষ্টির ফলে জাতীয় সড়ক অনেক জায়গা ক্ষতি, অবশেষে সংস্কারের কাজ শুরু

আগরতলা, ৭ জুন: সাম্প্রতিক কালে প্রবল ঝড় বৃষ্টির ফলে নবনির্মিত ২০৮(এ) জাতীয় সড়ক অনেক জায়গায় ভেঙে যায়। অবশেষে সংস্কারের কাজ শুরু করলো রাস্তা নির্মাণকারী সংস্থা। 

ঊনকোটি জেলায় নিকাশী-ব্যবস্থা(ড্রেইন) ভালো না হওয়ায় রাস্তার পাশ ভেঙে যাচ্ছে খুব স্বল্প সময়েই। কিছুদিন পূর্বে রেমেল এর সতর্কবার্তার পর রাজ্যে সবচাইতে বেশী বৃষ্টিপাত হয় ঊনকোটি জেলায়। আর যার ফলে জাতীয় সড়ক ২০৮(এ) এর বিভিন্ন জায়গা বড়সড় ভাঙন দেখা দেয়। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উন্নত রাস্তা তৈরী করলেও অল্প দিনেই রাস্তা ভেঙে যাওয়ায় নিম্নমানের রাস্তা তৈরীর অভিযোগও উঠছে রাস্তা তৈরী করা নির্মাণ সংস্থার বিরুদ্ধে। নিম্নমানের জাতীয় সড়ক ২০৮(এ) এর ভাঙন অব্যাহত,ক্ষোভ সর্বত্র।” 

নির্মানকারী সংস্থা সহ ঊনকোটি জেলার দুই মহকুমা শাসকদের সঙ্গে নিয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমা নিজে ভেঙে যাওয়া জাতীয় সড়ক ২০৮(এ) পরিদর্শন করেন এবং তার পর নির্মাণকারী সংস্থার সাথে এক বৈঠক করেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। 

জেলাশাসক দিলীপ কুমার চাকমা নির্মানকারী সংস্থাকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে রাস্তা সংস্কার করার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রাস্তা নির্মাণকারী সংস্থা এন.এইচ.আই.ডি.সি.এল জেলাশাসককে আশ্বস্ত করেন যে  ২০২৪-এর ডিসেম্বর মাসের মধ্যে রাস্তা গুলোর সংস্কার করা হয়ে যাবে। 

এই বিষয় নিয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমা সাত জুন শুক্রবার বিকেলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, স্থানীয় জনসাধারণ জাতীয় সড়কের পাশে নিকাশী-ব্যবস্থা নিয়ে যে অভিযোগ করেছেন সেটা সত্য। কারন, উত্তর জেলার জম্পুইতে যে পাথর যুক্ত মাটি রয়েছে ঊনকোটি জেলায় সেটা অনেকটাই কম বা নেই বললেই চলে। তাই রাস্তার পাশের গার্ড ওয়াল গুলো আরো উন্নত করা এবং নিকাশী-ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও স্থানীয় পূর্ত দপ্তরকেও রাস্তা নির্মাণকারী সংস্থা এন.এইচ.আই.ডি.সি.এল-কে সহযোগিতা করা ও বিশেষ নজর রাখার জন্যও নির্দেশ দিয়েছেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা। 

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top