News Flash

Image

ফের ফুঁসছে কপিলি নদী, ভয়াবহ বন্যার কবলে নগাঁও জেলার কামপুর রাজস্ব সার্কল

নগাঁও (অসম), ৬ জুন (হি.স.) : গতকাল বুধবার রাত থেকে ফের বাড়ছে কপিলি নদীর জল। ফলে নগাঁও জেলার অন্তর্গত কামপুর রাজস্ব সার্কল এলাকার বিস্তীর্ণ এলাকায় নতুন করে জটিল রূপ ধারণ করেছে বন্যা পরিস্থিতি। বন্যাক্রান্ত বহু মানুষজনকে নিজের বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্ৰয় নিতে হয়েছে।

ইতিমধ্যে কামপুর রাজস্ব সার্কলের ৯৮টি গ্রামের প্রায় ২ লক্ষ ৬৮ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। এখন পর্যন্ত ২৯টি ত্রাণ শিবির স্থাপন করেছে প্ৰশাসন।

উল্লেখ্য, তিনদিন আগে কামপুরের বিভিন্ন গ্রাম থেকে বন্যা জল কমেছিল। কিন্তু গতকাল রাত থেকে কপিলি নদীর জল পুনরায় বাড়তে থাকায় সিঁদুরে মেঘ দেখছেন বামভাসি মানুষজন।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top