News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান
Image

কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৬ জুন: কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কদমতলাস্থিত চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হলো কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, যুব মোর্চার  সম্পাদক শুভঙ্কর সাহা, উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা, কদমতলা কুর্তি মন্ডল সভাপতি রাজা ধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ,কদমতলা কুর্তি  বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা প্রদেশ কমিটির অন্যতম নেতৃত্ব দিলীপ তাঁতি  সহ যুব মোর্চার অনান্য নেতৃত্বরা।

আজকের এই কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নব স্বপ্নের উড়ান নামক  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার সহ-সভাপতি জন্মজিৎ কানু। এই নব স্বপ্নের উড়ান নামক  অনুষ্ঠান  মূলত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ১৬ টা স্কুলের যেসকল ছাত্রছাত্রীরা  মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় তা প্রত্যেকের মন জয় করে নেয়। উপস্থিত অতিথিদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে ছাত্রছাত্রীরা শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই হবে না, তাদের প্রত্যেককে  প্রথমে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এই প্রতিজ্ঞা যাদের মধ্যে রয়েছে তারাই ভবিষ্যত রাষ্ট্রের এবং রাষ্ট্রনায়কের কাজে উদযোগী হবে বলে বিশ্বাসী। কারণ ভালো ফলাফল অনেকেই করতে পারে কিন্তু ভালো মানুষ হওয়া একান্ত প্রয়োজন এবং এই ভালো মানুষরাই রাষ্ট্রের জন্য কিছু না কিছু কাজ করে চলেছে।

এদিনের নব স্বপ্নের উড়ান নামক  অনুষ্ঠানে কদমতলা কুর্তি বিধানসভার অধীন ১৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রায় ১০৭৬ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Releated Posts

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top