News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল, রাস্তা সংস্কার ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ 
Image

পানীয় জল, রাস্তা সংস্কার ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ 

আগরতলা, ৫ জুন: পানীয় জল, রাস্তা সংস্কার ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে  সড়ক অবরোধে সামিল হয়েছেন ধর্মনগর উত্তর হারোয়া গ্রামের এলাকাবাসী। প্রায় অনেক দিন যাবৎ, ভঙ্গ রাস্তা,  জল ও বিদ্যুৎ এর সমস্যায় ভুগছেন এলাকাবাসী।নঅবশেষে বুধবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা।অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।প্রশাসন আশ্বাস দিয়েছেন এই বিষয়ে বিদ্যুৎ ও জল দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্হানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ ধর্মনগরে রাস্তা, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা ভুগছেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, এ বিষয়ে প্রসাশনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও বিদ্যুৎ এর সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাছাড়া, রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়। রাস্তার ভগ্ন দশার কারণে যানবাহন চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন চালকদের। তাই, জনগণ বাধ্য হয়ে  বুধবার সকালে পানীয় জল, রাস্তা সংস্কার ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। পাশাপাশি অতিসত্বর রাস্তা সংস্কার করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল।মতাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের  ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top