News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে নবনির্বাচিত দুই কংগ্রেস সাংসদকে সংবৰ্ধনা ইন্ডি জোটের, শান্তি ও ঐক্যবদ্ধ রাজ্য গঠনের অঙ্গীকার
Image

মণিপুরে নবনির্বাচিত দুই কংগ্রেস সাংসদকে সংবৰ্ধনা ইন্ডি জোটের, শান্তি ও ঐক্যবদ্ধ রাজ্য গঠনের অঙ্গীকার

ইমফল, ৫ জুন (হি.স.) : মণিপুরে কংগ্রেসের নবনির্বাচিত দুই সাংসদকে অভিনন্দন ও সংবৰ্ধনা জানিয়েছেন ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপম্যান্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (আইএনডিআইএ) ব্লকের সদস্যরা। আজ বুধবার ইমফলে দলের প্রদেশ দফতর কংগ্রেস ভবনে ইন্ডি জোটশরিকের সদস্যরা জমায়েত হয়ে নবনির্বাচিত দুই সাংসদ যথাক্ৰমে ১ নম্বর ইনার মণিপুর থেকে নিৰ্বাচিত ড. আঙ্গোমচা বিমল আকোইজাম এবং ২ নম্বর আউটার মণিপুর থেকে নির্বাচিত আলফ্রেড কান্নাগাম এস আর্থারকে উষ্ণ সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন জ্ঞাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রসের নবনির্বাচিত দুই সাংসদ ড. আঙ্গোমচা বিমল আকোইজাম এবং আলফ্রেড কান্নাগাম এস আর্থার মণিপুরে শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি অবিশ্বাস, বিভেদ দূর করে জনসাধারণের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।

ড. আকোইজাম ও আর্থার, দুজনেই তাঁদের সমর্থক সহ রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, তাঁরা মণিপুরের স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রতি ইন্ডি ব্লকের প্রতিশ্রুতি বাস্তবায়িত করবেন। রাজ্যে সংহতি ও সম্প্রীতি উন্নীত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন তাঁরা।

অনুষ্ঠানে বক্তৃতা পেশ করতে গিয়ে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা ওকরাম ইবোবি সিং সদ্যসমাপ্ত সাংসদ নির্বাচনে জনগণ যে রায় দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এই জয় দেখিয়েছে, গণতন্ত্র প্ৰতিষ্ঠায় অর্থ এবং পেশী শক্তি কাজ করে না।’ বলেন, ‘ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।’

মণিপুরের মতো ছোট রাজ্যের সাংসদদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, ‘আমাদের গণতন্ত্রে প্রত্যেক সাংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদে অনুকরণীয় কাজে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেন একেকজন সাংসদ।’ তিনি সময়মতো পঞ্চায়েতরাজ এবং পুর নির্বাচন না করানোর জন্য মণিপুর সরকারের সমালোচনা করে বিজেপির বিরুদ্ধে সংবিধানকে অবমূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কেশাম মেঘচন্দ্র বিরোধীদের কাছ থেকে দুটি সংসদীয় আসনে জয়লাভ করার তাৎপর্য তুলে ধরেছেন। তিনি বলেন, উভয় প্রার্থী ড. আঙ্গোমচা বিমল এবং আলফ্রেড কান্নাগাম আর্থার জনগণের আস্থার প্রতিফলন ঘটিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। কেশাম মেঘচন্দ্রের অঙ্গীকার, কংগ্রেস রাজ্যে শান্তি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে দলের প্রতিশ্রুতি পূরণ করতে অক্লান্ত পরিশ্রম করবে।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top