News Flash

  • Home
  • দিনের খবর
  • লক্ষাধিক ভোটে জিতে প্রশ্নের উত্তর দিলেন দক্ষিণ মালদার ইশা খান চৌধুরী
Image

লক্ষাধিক ভোটে জিতে প্রশ্নের উত্তর দিলেন দক্ষিণ মালদার ইশা খান চৌধুরী

মালদা, ৪ জুন, (হি স): একে একে নিভিছে বাম-কংগ্রেসের দেউটি৷ উনিশে মালদা দক্ষিণের সঙ্গে বহরমপুর কেন্দ্রটিও ছিল৷ এবার ইন্দ্রপতন হয়েছে সেই বহরমপুরেও৷ ভোটের ময়দানে গুজরাতের ক্রিকেটারের কাছে পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মাথা নত করেছেন৷ সঙ্গী বামেদের দশা আরও করুণ৷ এমন পরিস্থিতিতে একা কুম্ভ হয়ে লড়াই করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী৷ শুধু নিজের জয় নিশ্চিত করাই নয়, এই বাংলায় এখনও বুদবুদের মতো ভাসিয়ে রাখলেন কংগ্রেসকে।

এগারোর বিধানসভা নির্বাচনে বৈষ্ণবনগর, ষোলোয় সুজাপুর৷ দু’বার দুই কেন্দ্র থেকে বিজয়ী হয়ে রাজ্য বিধানসভায় ১০ বছর পার করেছেন প্রয়াত গনি খান চৌধুরীর ভ্রাতুষ্পুত্র৷ কিন্তু ২০২১-এর নির্বাচনে সুজাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবদুল গনির কাছে রেকর্ড ভোটে হেরে যান তিনি৷

এবারের লোকসভা নির্বাচনে যখন তাঁকে দক্ষিণ মালদা কেন্দ্রে প্রার্থী করা হয়, তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু মঙ্গলের বিকেলে লক্ষাধিক ভোটে জয়ের পথে হেঁটে সব প্রশ্নের উত্তর দিলেন তিনি।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top