News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ব্য়র্থ এগজিট পোল, লক্ষাধিক ভোটে জয়ী হবেন তিনি, বলেছেন যোরহাট আসনে কংগ্রেস-প্রার্থী গৌরব
Image

ব্য়র্থ এগজিট পোল, লক্ষাধিক ভোটে জয়ী হবেন তিনি, বলেছেন যোরহাট আসনে কংগ্রেস-প্রার্থী গৌরব

যোরহাট (অসম), ৪ জুন (হি.স.) : ধোঁপে টেঁকেনি, ব্য়র্থ, দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল এগজিট পোল। বুথ সমীক্ষা ছাপিয়ে লক্ষাধিক ভোটে জয়ী হবেন তিনি, বলেছেন যোরহাট আসনে কংগ্রেস-প্রার্থী গৌরব গগৈ। এখন সরকারিভাবে সর্বশেষ ফলাফলের অপেক্ষায় তিনি।

যোরহাট আসনে বিজেপি-প্রার্থী বিদায়ী সাংসদ তপন গগৈকে ১,৩৭,৪৬২ ভোটের ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন কংগ্রেস-প্রার্থী তথা বিদায়ী সাংসদ গৌরব গগৈ। এ পর্যন্ত গণনার ফলাফল অনুযায়ী গৌরব গগৈ পেয়েছেন ৭,২২,৬৪৫টি ভোট। ৫,৮৫,১৮৩ ভোট পেয়েছেন বিজেপির তপন গগৈ।

ভোট গণনা কেন্দ্র চত্বরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন, ইতিমধ্য়ে তিনি দুটি ভোট গণনা কেন্দ্র ঘুরে এসেছেন। গণনা প্রক্রিয়ায় সন্তুষ্ট তিনি। গৌরব বলেন, তাঁদের নেতা রাহুল গান্ধী আগেই এগজিট পোলগুলিকে ‘মোদী পোল’ বলে খারিজ করেছিলেন। রাহুলজির এই দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। গ্রাউন্ড রিয়ালিটি এগজিট পোল থেকে ভিন্ন হতে চলেছে, বলেন গৌরব।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top