News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার দুটি লোকসভা আসনে এবং উপনির্বাচনে বিজেপির জয়, রাজপথে আবির খেলা ও বিজয় মিছিল
Image

ত্রিপুরার দুটি লোকসভা আসনে এবং উপনির্বাচনে বিজেপির জয়, রাজপথে আবির খেলা ও বিজয় মিছিল

আগরতলা, ৪ জুন: ত্রিপুরা দুটি লোকসভা আসনে এবং রামনগর কেন্দ্রে উপনির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে। প্রত্যাশিতভাবেই দুটি আসনেই বিজেপি বিশাল মার্জিনে জয়ী হয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই বাজনা নিয়ে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছেন। আবির খেলা এবং বাজি পুড়ানো শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।

এদিন বিজেপির মুখ্য কার্যালয় থেকে রাজপথে বিজয়ী মিছিল বের হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি বিজয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক সুশান্ত দেব,  পাপিয়া দত্ত, দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, দেশে বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রত্যাশিতভাবে এই জয় হওয়ার কথা ছিল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে নরেন্দ্র মোদীই বসবেন বলে দাবি করেন তিনি।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top