News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গবাদি পশু চুরির অপবাদে এলাকাবাসী হাতে আটক তিন জনজাতি যুবক
Image

গবাদি পশু চুরির অপবাদে এলাকাবাসী হাতে আটক তিন জনজাতি যুবক

আগরতলা, ৩ জুন: গবাদি পশু চুরির অপবাদে এলাকাবাসী তিনজন জনজাতি যুবককে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার দুপুরে ওই ঘটনা বিশালগড় থানাধীন ধনছড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, তারা গবাদি পশু চুরি করে অবৈধভাবে বাংলাদেশে বিক্রি করে পাচার করে দেয়। রবিবার রাতেও তারা ধনছড়ি এলাকার এক বাড়ি থেকে গরু চুরি করে বলে অভিযোগ। রাতে স্থানীয় সত্যরঞ্জন দাসের গোয়াল ঘর থেকে একটি গবাদিপশু চুরি হয়ে যায়। সকালে উঠে বাছুরের চিৎকার শুনে সত্য রঞ্জন দাস ওই চুরির ঘটনা টের করতে পারেন।

 সত্য রঞ্জন দাসের বাড়িতে গবাদিপশুর চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকার এক ব্যক্তি জানিয়েছেন, রবিবার গভীর রাতে বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মা ওই তিনজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। সোমবার দুপুরে এলাকাবাসী ওই তিন জনকে আটক করে উত্তম মাধ্যম পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তারা গবাদি পশু চুরির বিষয়টি স্বীকার করেছেন। 

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top