News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
Image

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

কলকাতা, ৩ জুন (হি স): সন্দেশখালিতে ‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনার অনুসন্ধানের জন্য প্রতিনিধিদল পাঠাতে চায় জাতীয় মহিলা কমিশন। সোমবার মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই বিষয়ে নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন।

যেহেতু এখনও পর্যন্ত আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ রয়েছে, তাই এ বিষয়ে অনুমতি নেওয়া প্রয়োজন বলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে লিখেছেন রেখা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন চিঠিতে লিখেছেন, তিনি নিজেই সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার অনুসন্ধানে পশ্চিমবঙ্গে যেতে চান।

তাঁর কথায়, ‘‘সম্প্রতি সন্দেশখালি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে ভোট পরবর্তী হিংসা এবং মহিলাদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে এসেছে। যা উদ্বেগের। এই পরিস্থিতিতে বিষয়টির গুরুত্ব বুঝে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনার অনুসন্ধান এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সন্দেশখালি-সহ পশ্চিমবঙ্গের অন্য অংশ পরিদর্শনে যেতে চায়।’’

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top