News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) নদিয়ার কালীগঞ্জে যুবককে গুলি করে কুপিয়ে খুন, ধৃত এক দুষ্কৃতী
Image

(আপডেট) নদিয়ার কালীগঞ্জে যুবককে গুলি করে কুপিয়ে খুন, ধৃত এক দুষ্কৃতী

নদিয়া, ২ জুন (হি.স.): নদিয়া জেলার কালীগঞ্জে খুন হলেন এক যুবক। গুলি করে, এরপর মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় ওই যুবককে। নিহত যুবকের নাম – হাফিজুর শেখ (৩৫)। তাঁর বাড়ি কালীগঞ্জের পচা চাঁদপুরের রেললাইন পাড়ায়। শনিবার সন্ধ্যায় বাড়ির কাছেই তাঁকে খুন করা হয়। খুনের পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অনেক রাত পর্যন্ত দেহ আটকে রাখেন নিহতের আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা।

যুবককে কুপিয়ে খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নাসিম শেখ। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, দুষ্কৃতীদের অভ্যন্তরীণ বিবাদের জেরেই এই খুন। যদিও বিজেপি তা মানতে চায়নি। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, ‘‘অভিযোগ পেতে অনেক দেরি হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে এক জনকে গ্রেফতার করা হয়েছে। দুই দুষ্কৃতী দলের পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। খুনের ঘটনার সঙ্গে রাজনীতির যোগসূত্র নেই।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে জাতীয় সড়কের ধারে ক্যারম খেলছিল হাফিজুল। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। অভিযোগ হাফিজুল ছুটে পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় ও মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় বলেও অভিযোগ। এরপরই ‘পুলিশ নিষ্ক্রিয়’-এই অভিযোগ তুলে রাত পর্যন্ত দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top